রাতের মানচিত্র ভেসে গ্যাছে চূর্ণিত হৃদয়সারির ক্রন্দনে। প্রেমের বদলে অধিকাংশ হৃদয়গুলো হয়েছে পাঁচমিশালি দুঃখের শোকেজ।

সম্পূর্ণ

আমার কথাগুলা কাব্য হয়, তোমার কথা এলে।
হৃদয় আমার দ্বার খুলে দেয়, তোমার গন্ধ পেলে।
তোমার স্নিগ্ধ শরৎ আর বুক ভরা দরদ
সব যেনো শুধু আমার।
আমার মনে গাঁথা কাব্য যতো,
সবে নাম শুধু তোমার।সম্পূর্ণ

আমরা ভোটের অধিকার নিয়ে দাঁড়াই
সরকারি কার্যালয়ের টয়লেটের সামনে
মনু মামার চায়ের দোকানে।
আমাদের বুদ্ধিজীবিতা এসে থেমে যাচ্ছে
দশ টাকার র-চায়ের চুমুকে, অপ্রেমিকার ঠোঁটে।
ব্যর্থ রাজনীতি মেনে নিয়ে যাপন করি নাগরিক জীবনসম্পূর্ণ

বাংলা কবিতা, মৃত তিমিরের সরাইখানায় কবিতা, কবি %customfield(cpoet_name)% | কবিতা অঞ্চল

মৃত তিমিরের সরাইখানায় কোনো এক ঘুমপাড়ানিয়া পানপাত্রের ছায়া পিছু পিছু এসে
চুরি করে নিলো চশমা।
আমাদের উদ্ভট পৃথিবীর মরিচীকা বুক পেতে
সেদিন ডেকে নিয়ে গেলো কোন এক প্রান্তরে!
মৃত চোখ খুলে দেখালাম – “ওটা, আওকিগাহারা, নয়?”
তোমার ভয়ার্ত ঠোঁট জানালো, “যদি আমরা ওখানে কয়েকটা শিশু পায়রা ছেড়ে দিই?”সম্পূর্ণ

নিশির এমন পলায়ন খেলা শেষ হবে একদিন
​ ​ ​ ​ ​ ​ ​ যেক্ষণে তুমি হৃদয়ে তোমার শুনিবে মৃত্যুবীন
ওপার জেনো ডাকিবে তোমায় সপিতে রাত্রিহাতে
​ ​ ​ ​ ​ ​ ​ সেদিন ঠিকই রাত্রি তোমায় বাঁধিবে অন্তরাতেসম্পূর্ণ