| কবিতা | মধ্যরাত কাঁপছে |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| লিখার স্থান | সীতাকুণ্ড, চট্টগ্রাম |
| কবিতার বিষয় | প্রেম |
মধ্যরাত কাঁপছে
আতাউল হাকিম আরিফ
মধ্যরাত কাঁপছে, অবিকল আকাশের তারার মতো
মৃদু লড়ছেও
কোন এক বিস্ময় ঘেরা মুহুর্ত ঢেউ খেলে মৃত্তিকার
ঠোঁট
অতপর; শ্যামবর্ণ শিয়রে লুণ্ঠিত সোনালী ঘের!
স্বপ্নের সাদৃশ্য এক রাত্রির হৃদপিণ্ড ভেদ করে রক্তের উদ্দাম নাচা-নাচি, এরইমধ্যে মুছে গেছে ভোরের চিহ্ন!