কবিতা হাতটা কড়ি বিনে
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -১২-১০-২০২৩
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম
Review This Poem

এই দুনিয়ার মায়ায় পড়ে
কারে দিলে ফাঁকি,
যার ইশারায় চলন -বলন
তারে রাখলে বাকী!

ডাক আসলেই যে চলে যাবে
দূর পারের পারে,
পারের কড়ি ছাড়া ক্যামনে
হিসেব দিবে তারে।

হিসেব নামায় বসবে তিনি
শেষ বিচারের দিনে,
হিসেব খাতা রইলো শূন্য
হাতটা কড়ি বিনে।

ডাকলো কতো মধুর সুরে
দিলে নাকো সাড়া,
মিথ্যা মায়ার বাঁধনে তাই
ছিলে —দিশাহারা।

শতো বছর বাঁচার আশায়
করতে গাড়ি বাড়ি,
দ্বীন কায়েমে ছিলো তখন
অজুহাতে আড়ি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted