কবিতা তোমার যৌবনরেখা বরাবর
কবি আতাউল হাকিম আরিফ
লিখার স্থান সীতাকুণ্ড, চট্টগ্রাম
কবিতার বিষয় প্রেম
Review This Poem

তোমার যৌবনরেখা বরাবর
আতাউল হাকিম আরিফ

উজাড় করে ভালবাসা দিয়েছি তোমাকে
তোমাকে ঘিরেই অবিরত স্বপ্নের বীজ বুনেছি
তোমার মায়াবী কিংবা উৎকণ্ঠিত চোখেমুখে
অবলীলায় কোলাহল এবং স্তব্ধতা ছুঁয়েছি।

তোমার অঞ্জলিতে অজস্র ফুল ও উপমা দিয়ে
এমন একটি কবিতা লিখেছি যার প্রতিশব্দ-
হয়ে দাড়িয়েছে দিগম্বর মধ্যরাতের শীৎকার!
ঝিঁঝিঁপোকার শব্দের মতো প্রতিধ্বনি আসে
জলের ফুটোর ভেতর বয়ে চলে রক্তের প্রবাহ!

প্রাচীন গোধূলীর মতো তোমার যৌবনরেখা বরাবর ছেচল্লিশের বুক কাঁপে, বিস্ফোরিত হয় হৃদযন্ত্র।

guest
0 Comments
Newest
Oldest Most Voted