হে আমার তাপিত জীবন
অমরত্ব নিতে গিয়ে
আমি শেষে পথভ্রষ্ট, কোন্ গলি যাব
শেষ চুমুক দিয়ে অনন্ত শয্যা
নিল যে যুবক, একবার দেখি
মোহগ্রস্ত কতটুক
স্বপ্নমুখ ছুঁইয়ে সে কি আর
অমনি তাকায় – !
সে কি মায়ামৃগ তৃষাভ্রম
কোন উন্মাদনার কথা লিখি –

সম্পূর্ণ

এখানে চন্দ্রিমা আঁকে নিশুতির বাট
বিহগীর দেখে অভিমান,
পাতার আড়ালে করে কদম্বের ফুল
বাড়াতে রূপের জ্যোতি ক্ষণে ক্ষণে রূপালী সিনান।সম্পূর্ণ