মৃত পিরামিড জীবন্ত মানুষদেরকে খোঁজে
দুরন্ত আলোর গতিপথে।
মিশরে যাওয়ার সমস্ত পথ থেমে গেছে
তবুও সময়ের স্রোতে পিরামিড বহমান:-
উজ্জ্বল নক্ষত্রের পত্তনে
লিখা হয়েছিল ইতিহাস শহরের চত্বরে
নীল ডায়েরির পাতাকে ছিঁড়ে নিয়ে।
সম্পূর্ণ

আমি সাহিত্য কে প্রিয়তমা ভেবেছি
আর আকাশ বাতাস মরু কে ভেবেছি বন্ধু।
কখনো সাদা বক মেঘের আড়ালে লুকিয়ে
কোথাও ঈগল বৃষ্টিতে ভিজবে বলে
একটা কবিতা প্রজন্মের অপেক্ষায়।সম্পূর্ণ

আমি এক রাত্রি চেয়েছিলাম
এক রাত্রির কাছে-
সেই রাত্রি যে রাত্রে
পাখিরা বাঁসায় ফেড়ে না
মানুষেরা ঘুমায় না যে রাত্রে;-
হ্যাঁ আমি সেই রাত্রি চেয়েছিলাম
আজকের রাত্রির কাছে
নিভে গেলে বাতি চেতনায় ডুবে।
সম্পূর্ণ

কেবলি ভয়, বেদনার সম্মুখীন হয়ে
তফাত কে পূর্ণ করতে
চেয়ে দেখি জীবনে অনুভবে।
ভালোবাসা
প্রেমের সাহস
আনে জীবনে-
প্রান্তরের ঘাসে শুয়ে থেকে শুকিয়েছে হৃদয়
মনে হয়- বিস্ময়ে-অনুভবে
ব্যথায়- দুঃখে আমাদের সকলের জীবনে
প্রেম জমে গেছে।
সম্পূর্ণ