কবিতা এলিয়েন
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনকাল / কথন প্রকাশন
সময় জানুয়ারি ২০২২
উৎসর্গ অণুকে
লিখার স্থান আন্দরকিল্লা চট্টগ্রাম
সম্পৃক্ততা অতিমাত্রায় ফেসবুক আসক্ত নতুন প্রজন্মকে দেখে
কবিতার বিষয় জীবনমুখী, রূপক
Review This Poem

এলিয়েন

কতোদিন হল ঐ সবুজ চোখর,
দ্যুতি দেখি না,
প্রতীক্ষা করি আর অন্য লোকের
কবিতা লিখি না

মেসেঞ্জারের ঘন্টাধ্বনি ভাঙে
ঘনীভূত অবসাদ
মৌনতা ভাঙ্গে, নিমগ্নতা ভাঙ্গে,
ভাঙ্গে চৈতন্যবাদ

পংক্তি ভাঙ্গে অক্ষর ভাঙ্গে,ভাঙে শব্দের আকৃতি
উপমা, উপমান ভাঙ্গে , সর্বাঙ্গে পূর্বানুস্মৃতি

চশমার কাচে রূপালী আলোর রোশনাই মেখে,
পদশব্দ শোনেও চোখ তোলো না পর্দা থেকে

প্রার্থনার ভঙ্গিতে ঝোঁকানো মাথা দেখি সন্দেহে,
এলিয়েন নাকি অন্য গ্রহ থেকে এলো এই গ্রহে

guest
0 Comments
Newest
Oldest Most Voted