কবিতা এই বাংলা তোমাকে ভালোবাসে
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনবেলা / প্রিয়জন প্রকাশন
সময় জানুয়ারি ২০২২
উৎসর্গ তাহাকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় জীবনমুখী, বাংলাদেশ

লাল সবুজ প্রান্তর পাহাড় ঝর্ণা,
এই বাংলা তোমাকে ভালোবাসে,
তুমি জাতির পিতার প্রিয় কন্যা,
তাঁর দৃপ্ত প্রতিচ্ছবি মুখে ভাসে

দেশজুড়ে উন্নয়নের জোয়ার,
জুমের সোনালী ফসল হাসে,
তোমার জন্য আজ শান্ত পাহাড়,
আছো মেহনতি মানুষের পাশে

তোমার কথায় রাখি আস্তা যেহেতু,
অপার আনন্দ আত্মবিশ্বাসে,
তোমার ছোঁয়ায় হলো পদ্মাসেতু,
নেচে ওঠে মন অনাবিল উচ্ছ্বাসে

তুমি অগ্নিকন্যা এই বাংলার,
কন্ঠে তোমার স্বপ্নের পদাবলী,
প্রত্যয় লাল সবুজ পতাকার,
নিশঙ্ক নিরভাবনায় পথ চলি

আজীবন থেকো আপন হয়ে,
থেকো নির্ভরতা হয়ে বিশ্বাসে ,
চিরদিন থেকো মানুষের হৃদয়ে,
তুমি হাসলে বাংলাদেশ হাসে

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments