অনন্ত, ভুল সুখ, ভুল আভিজাত্য আর ভুল পূর্ণতা
আমায় তাড়া করতে করতে যেদিন দেয়ালে নিয়ে ঠেকাল,
যেদিন দেখলাম আর পথ নেই আমার পথ চলবার,
সেদিনই তার সাথে আমার সম্পর্ক চুকে গেছে।সম্পূর্ণ

একটা কবিতা লেখবো বলে বেঁচে আছি
কেবল একটা—
পৃথিবীর এত শখ থাকতেও কেন যেন কবি হবার পাপ জাগলো
সে প্রশ্ন করতে করতে করতে করতে করতে করতে করতে
নিজেকে বিরক্ত করে তুলেছি—সম্পূর্ণ