কবিতা তোমাকে দেখি না
কবি ঐশী ভট্টাচার্য
সময় অক্টোবর, ২০২৪, বিকেল
লিখার স্থান পিংক সিটি, জয়পুর
কবিতার বিষয় প্রেম, বিরহ
3.3/5 - (3 votes)

“যে কথা তোমার চোখে চোখ রেখে বলার কথা,
সে কথা বলি ভাঙা পার্কের বেঞ্চকে।
তুমি এই শহরেই আছো, তবু তোমায় দেখি না—
শুধু পরিত্যক্ত স্মৃতিগুলো দেখি।

যে গান তোমার সাথে মিলিয়ে গাওয়ার কথা ছিল,
সে গান গাই মেট্রোর আওয়াজের সাথে।
তুমি আছো, এই শহরেরই আছো, তবু তোমায় খুঁজে পাই না—
স্টেশনের কোলাহল দেখি, অপেক্ষা দেখি।

যে স্বপ্ন তোমার হাত ধরে হাঁটার কথা,
সে স্বপ্ন বলি ফাঁকা রাস্তায় নেমে আসা কুয়াশাকে।
তুমি আছো, এতটা কাছে, তবু তোমাকে দেখি না—
শুধু নিঃশব্দে চলতে থাকা ভিড় দেখি।।”

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Dipto Roy
Dipto Roy
1 year ago

যে কথা তোমাকে বলবার কথা,
সে কথা বলি বিলবোর্ডের সাথে।
তুমি আছো, এ শহরেই আছো, তবুও তোমায় দেখি না-
বিলবোর্ড দেখি।