| কবিতা | বিচ্ছুরণ |
| কবি | ঐশী ভট্টাচার্য |
| সময় | অক্টোবর, ২২, ২০২৪, সকাল |
| লিখার স্থান | পিংক সিটি, জয়পুর |
| কবিতার বিষয় | জীবনমুখী, বিরহ |
শেষ বিকেলের আলো ছুঁয়ে
মনের মন্দিরে যে পাখি ওড়ে....
আমি তার হয়ে থাকি।
আলোর বিচ্ছুরণে কেবল তুমিই নেই!
বাকী সত্যরা সব মাছেদের গল্প হয়ে
গভীর জলে ভাসে আর হাসে।