কবিতা শূন্যতা
কবি আজিজ বিন নুর
সময় অক্টোবর ২২, ২০২৪ দুপুর
উৎসর্গ বৈশাখী
লিখার স্থান মাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
সম্পৃক্ততা শৈশব প্রেম
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
5/5 - (1 vote)

শূন্যতা

আজিজ বিন নুর 

ছায়াসুতোয় মন বেঁধেছে দাবি

বিষণ্ণতা হলেও দিতে হবে

এক জীবনে ঘর পুড়েছে কত

পথ গিয়েছে পথকে ছেড়ে কবে?

নিছক কুহক বোধের প্রাসাদ জুড়ে

ঘর করেছে ঘরের শূন্যতাতে

তার ভেতরে তোমার কফিন পূরী–

না রও তুমি কি শোক আমার তাতে?

হৃদয় তাঁতে শান বাঁধানো ফ্রেমে

উঠবে মকর যাক না যতই নেমে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted