কবিতা বিপ্লবী
কবি তন্ময় দত্ত মিশু
কাব্যগ্রন্থ পরিশুদ্ধ
কবিতার বিষয় অন্যান্য, রূপক

যখন একটা নাম মহাকাব্যের চেয়ে বড় হয়ে যায়
তাকে তুমি কী বলবে?
মিছিলে গুলিবিদ্ধ হওয়া হৃদয় তরুয়া,
সবার তৃষ্ণা মিটানোর জন্য ছুটে যাওয়া মুগ্ধ,
ঐ যে ছোট্ট রিয়া গোপ কিংবা
বুক পেতে দাঁড়িয়ে যাওয়া আবু সাঈদ,
শত শত নাম, কাকেই-বা তুমি বাদ দিবে!
যখন একটা নাম মহাকাব্যের চেয়ে বড় হয়ে যায়
তখন জানবে সে সবার জন্য একাই
বিপ্লবী হয়ে উঠেছে।
জানতে-অজানতে সে তোমার-আমার জন্য
নিজের রক্ত ঝড়িয়ে গেছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted