কবিতা ভালো থেকো তুমি
কবি মিনহাজুল ইসলাম সৌরভ
সময় (১৮,জুলাই,২০২২,সকাল ১১:২৮)
লিখার স্থান এস বি ফজলুল হক রোড,গোশালা,মন্ডলপাড়া।
সম্পৃক্ততা কবিতা আমি ভালোবাসি তাই লিখি।
5/5 - (1 vote)

তোমার সাথে শেষ দেখা
হয়েছে অনেক আগে।
তোমার সাথে শেষ কথা,
ফুরিয়েছে সেদিন।

তোমার সাথে কাটানো শেষ,
স্মৃতি মিটেছে আক্ষেপে।
তোমার সাথে হয়তো দেখা হবে না-
কথা হবে না- স্মৃতি,সময় রয়ে যাবে।

শুধু থেকে যাবে গহিনে-
কষ্ট পায়নি—“তোমার সিদ্ধান্তে”।
ভালো থেকো তুমি,
সুখী জীবনে জাপনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted