| কবিতা | সাদা-মাটা জীবনে লুকিয়ে রহস্য |
| কবি | মিনহাজুল ইসলাম সৌরভ |
| সময় | (৫,জুলাই,২০২২,সন্ধ্যা ১:০০) |
| লিখার স্থান | মাইনু কাকার চায়ের দোকান,কাঁটাখালি, সিরাজগঞ্জ। |
| সম্পৃক্ততা | কবিতা আমি ভালোবাসি তাই লিখি। |
বলো হে তরুণী অদ্ভুত তোমার রূপগুনে,
সাদা-মাটা জীবনে লুকিয়ে রহস্য।
কেনো তুমি বোঝ না হৃদয়ে লাগে ব্যাথা,
চোখে ঝড়ে অশ্রু মুছে দিও টিসু।
শোনো কাল দেখো চিঠি লেখা চিরকুটে,
সাদা,লাল,নীল,হলুদ খামে বন্ধ।
পড়ো লিখে দিও পাঠিয়ে উওর ভিষণ,
বাড়ির দেয়ালে পিছনে দাঁড়িয়ে।
এসো অপেক্ষা করছি যেওনা চলেই,
বিরক্ত করব না ভালো থেকো।
দিয়ো না অভিশাপ দূরে যাচ্ছি এবার,
ভূল গুলো মুছে দিও খুঁজে নিয়।
কথা ভাষা নেই বোঝাবার ছবি মুছে,
দিয়েছি নেই মায়া ভেঙ্গে শৃঙ্খলা।