কবিতা শীত সকাল
কবি সুশান্ত কুইলা
সময় ২ জানুয়ারী, ২০২১
লিখার স্থান কোলকাতা
Review This Poem

দূর আকাশে রবির কিরণ
ছড়ায় সোনার আলো।
পাতার ফাঁকে ওইযে দেখো
ঘুচলো রাতের কালো।

গাইলো পাখি মধুর সুরে
এই বাংলার গান।
যে গান শুনে ভোরবেলাতে
উঠলো ভরে প্রাণ।

শীতসকালে বিছানা ছেড়ে
উঠতে কি মন চায়!
বিছানাতেই থাকতে চাইছি
কম্বল দিয়ে গায়।

একটু পরেই রোদ উঠবে
যাবো নদীর পাড়ে।
শীতল বাতাস নদীর বুকে
বইবে তখন ধীরে।

নৌকো গুলো যাবে ভেসে
দেখবো ভাটার টানে।
সকালবেলা ভরবে হৃদয়
মাঝিদের ওই গানে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted