কবিতা খাঁচার পাখি
কবি সুশান্ত কুইলা
সময় ৪ জানুয়ারি, ২০২১
লিখার স্থান কোলকাতা
4/5 - (3 votes)

খাঁচার পাখি সারাটা দিন
ভাবছে খাঁচায় বসে।
কেমন করে বনের পাখি
নীল আকাশে ভাসে।

ভাসতে ভাসতে যাচ্ছে চলে
তেপান্তরের পারে।
এসব ভেবে খাঁচার পাখির
মনটা কেমন করে।

তার মনেও জাগলো ইচ্ছে
উড়তে আকাশ পরে।
খাঁচার ভিতর বন্দী পাখি
উড়বে কেমন করে।

কাঁদছে পাখি আপন মনে
দুচোখে অশ্রু ঝরে।
এই বন্দীদশা ঘুচবে যেদিন
গাইবে মধুর সুরে।

দেখলো স্বপ্ন খাঁচার পাখি
পালিয়ে গেছে বনে।
বনের পাখির সাথে আবার
উড়ছে আপন মনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted