কবিতা আমি এখনো এরকমই
কবি সুব্রত মিত্র
সময় ১৮: ৪৫মিঃ
উৎসর্গ জীবনকে
লিখার স্থান কোলকাতা
সম্পৃক্ততা অতীতের সময়কে বর্তমানে ঘুরে দেখা
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, বিরহ, ভারতবর্ষ, মৃত্যু, রাজনৈতিক, রূপক, সমসাময়িক, স্বাধীনতা

আমি এখনো এরকমই
সুব্রত মিত্র

আমি এখনো ডাল ভাতেই খুশি
আমি এখনো মাঝে মাঝেই উপোস থাকতে ভালবাসি ;
আমি এখনো সাধারণ সুতির জামা কাপড়ই ভালোবাসি
আমি এখনো সুখের চেয়ে শান্তির ঘুমে বিশ্বাসী ;
আমি এখনো বিশ্বাসের চেয়ে আত্মবিশ্বাসে ভর করি
আমি এখনো আমিষের চেয়ে নিরামিষেই স্বাচ্ছন্দবোধ করি ;

আমি এখনো ভুলকে ভুলে মূলকেই খুঁজি
আমি এখনো বিনোদনের আগে মনকেই বুঝি ;
আমি এখনো দিনের আলো রেখে অন্ধকারেই মুখ ঢাকি
আমি এখনো সুখী মানুষকে রেখে দুঃখী মানুষের সাথেই মুখ রাখি ;
আমি এখনো ষড়যন্ত্রকে এড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটি
আমি এখনো ন্যায়নীতি আর দেশাত্মবোধে উন্মাদের মতো মাতি ;

আমি এখনো আস্থা রাখি ধৈর্য শক্তিতে
আমি এখনো আদর্শতা খুঁজে পাই গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তিতে ;
আমি এখনো সামনে এগোতে চাই কিছুটা পেছনে তাকিয়ে
এখনো আমি নোংরা লোকদের দিকে তাকাই ঘাড় বাঁকিয়ে ;
এখনো আমি শ্মশান পানে তাকাই মুক্তির কোন আশা নিয়ে
এখনো আমি থাকি অপেক্ষাতে যাবে কোন বাউল ভালোবাসার গান গেয়ে।
---------------------------সমাপ্ত ----------------------------
০৬/০৭/২০২৪ খ্রিষ্টাব্দ; লেক গার্ডেন্স;কোলকাতা;১৮:৪৫মিঃ

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments