| কবিতা | অভ্যাস |
| কবি | সিতাপ পাল |
| সময় | নভেম্বর, ২০২২ |
| লিখার স্থান | সিলেট |
| কবিতার বিষয় | প্রেম |
সেদিন তুমি ফিরে গিয়েছিলে
অথবা ফিরিয়ে দিয়েছিলাম আমি।
তারপর চা-বাগান থেকে সমুদ্র;
পাহাড় থেকে অরণ্য— কত খুঁজেছি।
পাইনি তোমায়, কিংবা তুমি দাওনি ধরা।
এভাবে যখন দেখা না হওয়াটা অভ্যাসে পরিণত হলো,
তখন ধরো হঠাৎ একদিন তোমার সাথে আমার
অথবা আমার সাথে তোমার আবার দেখা।
‘ভালোবাসি’ বললাম অথবা বললাম না।
তুমি কি তখনো আমার মনের যত গোপন কথা,
পড়ে নিতে পারবে?