কবিতা সিলসিলা
কবি সোহাগ রেহমান
কাব্যগ্রন্থ স্পিরিচ্যুয়াল ব্ল্যাকবোর্ডে চৈতন্য একটি পাখি
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
3.5/5 - (2 votes)

বৃষ্টি নামে— অশ্বমেঘের তাড়নায় বৃষ্টি নামে বুকের ভেতর, ডুবে যায় ঘরবাড়ি। অতল তল হয়, নুড়িপাথর ভাসে— আদি ঢেউ হাসে নদীর জলে। অক্ষরহীন স্রোতের প্রাচীন খেয়ালে সমুদ্রের দিকে হাঁটে বিজ্ঞ প্রেমিক; দূর থেকে কাঁপে ইতস্তত ভাষার দুর্বোধ্য শরীর। পলাতক প্রহরে ইশারায় মরুভূমি বাক্— কামরাঙা ফলের মৌনতা ঘিরে রাখে হৃদয়।

বিষদাঁত ফুটিয়ে কামড়ে তুলে নাও অখণ্ড আপেল— কেননা সমুদ্রযাত্রায় গতিবিধির কোন সূত্রই কাজে আসবে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted