| কবিতা | সেদিন এই শিউলি তলায় |
| কবি | মোঃ আরিফুল ইসলাম সিরাজী |
| সময় | 20 jun,2018 |
| উৎসর্গ | প্রিয়তমা |
| লিখার স্থান | Dhaka,Bangladesh |
হয়তো সেদিনো এই শিউলি তলায়-
এমনি একা রেখে যাবে ওরা মোরে,
সেদিনও রবে বহুদূর জানি-
তোমার পদধূলি নাই বা এলো চিরবিদায়ের গোরে-
মনে আছে বুঝি এই শিউলি মালায়-
তুমি বেধেছিলে মোরে প্রণয় বাহুডোরে,
ভুলে থাক তবু-সেদিনও মাতাবে শিউলির গন্ধ তোমায়-
তুমি দাঁড়িও পাশে ভোরে।
বহুস্মৃতি গাথা শিউলি তোমার শুভ্র মালায়-
কত প্রেম ছিল বলে দিও তুমি তারে-
হয়তো সে ফিরবে কখনো কবর পাশে-
কাদতে দিওনা- সুবাস দিও তারে বুক ভরে,
আমি হয়তো পাবোনা তখন হাওয়ায় গন্ধ-
তবু ভাবব আছে-
একা অভাগা আমি তাই হারিয়েছি সব পাছে।।