| কবিতা | “নন্দিনী” |
| কবি | মোঃ আরিফুল ইসলাম সিরাজী |
| সময় | 13 july,2018 |
| উৎসর্গ | প্রিয়তমা |
| লিখার স্থান | Dhaka,Bangladesh |
“আমারি হৃদয় কোণের নন্দিনী-
লিখেছি চিঠি, পেয়েছ বুঝি- আগমনীর নিমন্ত্রনী-
সাজিয়ে রেখেছি পালকি দ্বারে, রাঙা পায়ে দিও ধুলি-
গেথে রেখেছি শিউলি মালায় না বলা কাব্যগুলি।
আমারি হৃদয় কোণের নন্দিনী-
অগণিত নক্ষত্র নিয়েছে আলোক সাজ, তোমায় যে দিয়েছি নিমন্ত্রনী,
হাতে হাত রেখে হৃদয় বাঁধনে বেঁধেছি তোমায়, করেছি যে বন্দিনী-
ওগো, নন্দিনী-তুমি এসো, ফিরিয়ো না আমার নিমন্ত্রনী ।।”