| কবিতা | “ক্লান্তির উপন্যাস ও পথের শেষে-“ |
| কবি | মোঃ আরিফুল ইসলাম সিরাজী |
| সময় | জুলাই ২০২৩, সকাল |
| উৎসর্গ | প্রিয়তমা |
| লিখার স্থান | গাজীপুর, ঢাকা |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ |
তুমি যাবার জন্যে বুঝি এসেছিলে?
আমার খুব কাছে-
আঙুলের ডগায় খানিকটা কাঁপুনিতে আমায় স্পর্শ করেছিলে-
আমার পিঠ ছুঁয়ে আবছা অন্ধকারে আরও, আমার আরো খানিকটা কাছে-
আমায় শক্ত করে ধরে রেখেছিলে-
আমার প্রেম অনুভব করতে, উষ্ণ দেহের ভাজে নিজেকে ডুবিয়েছিলে-
প্রায় অগণিত ক্ষণ আমার চোখের দিকে চেয়েছিলে-
আমি ভেবেছিলাম, এই বুঝি তুমি থেকে যাবে-
বলবে এই তো চিরচেনা স্পর্শ, গন্ধ তোমার! আমায় কাছের করে নেবে?
কিন্তু আমার এতোটা কাছে এসে, আমার বুকে জোয়ারের উত্তাল ঢেউ তুলে-
আমায় বদ্ধ উন্মাদ করে দিয়ে চলে গেলে-
আমায় সমস্তটাই তুমি নিয়ে গেছো-
তার সবটুকু নির্যাস আমার রক্তের, আমার দেহের, আমার প্রাণের,তার স্বাদ তুমি পেয়ে গেছো –
আমার ভেতরে শূন্যতায় শুধু হাহাকার, তার কেবল আছে একরাশ হতাশা আর তীব্র অসুখ –
দুপাতায় সেই যে লিখেছিলাম তোমায় কাছে আসবার চিঠি, ওই কেবল আনমনে পড়ে ওঠি, আর ভাবি এই বুঝি আমার শেষ একটুকু সুখ-
আমার অসুখের নাম নেই, তার সুপ্তির লক্ষণ কেবল আমিই জানি, এই আমার আমার খুব কাছের-
আমার কাছের আর কেউ নেই, তাই একেই কাছের করে রেখেছি, আমার সবচে কাছের-
আমার দুচোখের পাতায় সুদীর্ঘ এক ক্লান্তির ছায়াপথ- আর তার করুণ উপন্যাস লিখবার জন্যে আমার কাছে এসেছিলে-
তুমি যাবার জন্যে বুঝি এসেছিলে?
আমার কোমল ঠোঁটের এককোনে তোমার শ্রান্ত দেহের নোনা গন্ধ আজও প্রচন্ডরকম অনুভব করি-
তার ঠান্ডা স্পর্শ বারংবার একলা একলা মনে করি,
ভাবি তোমার উপন্যাস লেখা শেষ হলে তার দুপাতাতে আবার ছুঁয়ে দেবো-
হয়তো আবার তার জন্যে তোমার শব্দগুলোকে কাছে টেনে নেবো-
কিংবা আমার খুব কাছের অসুখও হয়তো আমাকে আর চায় না-
হয়তো তারও ছুটি হয়ে যাবে খুব শীঘ্রই, আমার হয়তো কারো খুব কাছে যাবার আর সময় হবে না!