| কবিতা | শুক্র শনি কি বুঝে |
| কবি | সরকার আলমগীর |
| সময় | ৪ অক্টোবর’২৪ |
| উৎসর্গ | সকল কে |
| লিখার স্থান | বাসায় |
| সম্পৃক্ততা | অন্যরকম ভাবমুখোর |
| কবিতার বিষয় | জীবনমুখী, বাংলাদেশ |
শুক্র শনি বার এলেই
আমার কবিতা নীরব হয়ে যায়
ভাবনার চিতল পিঠের গন্ধ
চারপাশ ছড়ায়-
অথচ খেতে পারি না পেটে অসুখ বলে!
তবু কবিতা হাতছানি ডাকে
বুকের দুবলা ঘাস জোসনায় মলমল করে ;
কি যে ব্যথা কবিতায় জানে!
শুক্র শনি বার আরও কি আসবে?
আশ্বিনের মেঘ বৃষ্টি ঝড় হয়ে;
নাকি চৈত্রের খরা বালুচর
কবিতার কষ্ট দীর্ঘ শ্বাস
শুক্র শনি বার কি বুঝে?