| কবিতা | বিড়ম্বনা ভোর |
| কবি | সরকার আলমগীর |
| সময় | ২১ নভেম্বর’২৪ |
| উৎসর্গ | সকলকে |
| লিখার স্থান | শ্যামলী, ঢাকা |
| সম্পৃক্ততা | আবেগানুভূতি |
| কবিতার বিষয় | বাংলাদেশ, রূপক |
বন্ধুর ভালবাসা মানে অশ্রু জল
স্মৃতি চোখ মানে নদীর ঢেউ
তবু বন্ধু থাকে সময়ে অটুট
সত্যিই পৃথিবী গোল দেখা হোক
ধূলিবালি জলকাদা মাটির গন্ধ
যেনো আকাশের রঙধনু বিকাল
সনধ্যা তারার মেলা হেঁটে যাই
না বলার খুব কাছাকাছি
তবু হয় না গোলাপের ক্রন্দন
অবশেষে বন্ধুর বিড়ম্বনা ভোর।