| কবিতা | পেয়ালা মন |
| কবি | সরকার আলমগীর |
| সময় | ০8 অক্টোবর’২৪ |
| উৎসর্গ | সকল কে |
| লিখার স্থান | শ্যামলী, ঢাকা |
| সম্পৃক্ততা | আবেগময় |
| কবিতার বিষয় | বাংলাদেশ, রূপক |
সময়টা আজ ক্রীতদাসে উল্টো ঠোঁট
দেখি বাতাস উড়ছে শুধু পত পত করে;
কি অদ্ভূত সাতদিন পর মরা গাছে-
কষ্টনিবাস জীবিত হাসির ফুরফুরা উঠান!
এক ভাল লাগার পূর্ণিমা চাঁদ যেনো
বামুনের হাতেরমুঠোই কদম ফুল;
তাতে কি ক্রীতদাসের বিতৃষ্ণা চোখ
দৃষ্টিহীন যেনো যুগের পর যুগ-
এভাবেই বেঁচে থাকার মানে হলো
বেদনার অদম্য সুখের পেয়ালা মন।