কবিতা খন্ড রাত
কবি সরকার আলমগীর
সময় ২০ অক্টোবর’২৪
উৎসর্গ সকল কে
লিখার স্থান শ্যামলী, ঢাকা
সম্পৃক্ততা প্রেমময় আকুতি
কবিতার বিষয় প্রেম, বাংলাদেশ
Review This Poem

প্রেমের গাছে গাছে এখন রঙিন সুবাস-
ছুঁয়ে নেয় মন বাতাস,উড়ে যাই শূন্য আকাশ!
শত তারায় তারায় খুঁজে কেউ?
দক্ষিণ হাওয়া, ঝলসে গেলো কিছু
এই পূর্ণিমায় শুধু এতটুকু পাওয়া-
কষ্ট রঙিন প্রেমের চাঁদ ! দোসর হলো
ঝলমল জোনাকি কিংবা খন্ড রাত;
তেমনী থাকলো প্রেমের গাছ!
পাই না আর গন্ধ বার মাস- লালন হয়
বেদনাসিক্ত তরুলতার লাশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted