| কবিতা | খন্ড বিখন্ড |
| কবি | সরকার আলমগীর |
| সময় | ২২ অক্টোবর’২৪ |
| উৎসর্গ | সকল কে |
| লিখার স্থান | শ্যামলী, ঢাকা |
| সম্পৃক্ততা | জুলাই আগস্ট এক উপলব্ধি |
| কবিতার বিষয় | বাংলাদেশ, সমসাময়িক |
মিছিল ধরে পাখির ছানা বজ্জাত
রক্তচোষা হায়না, তবু শুনেছি কত
সাধু সন্ন্যীর বাণী- এখন রক্ত বধু
সাজতে খুবি ব্যস্ত- ব্যস্ত- ব্যস্ত;
আয়নার ছবি দেখে ঠোঁটে রক্ত!
জুলাই আগস্ট নাকি শুধুই তিক্ত
আমরা বাপু হইছি দলকানা সিক্ত
শোধরানো না দেশ প্রেমিক রিক্ত;
তবু ভাই পাখির ছানা বলে কথা-
কলঙ্কের ইতিটানলো খন্ড বিখন্ড।