কবিতা কি আর পাই
কবি সরকার আলমগীর
সময় ০৫ নভেম্বর’২৪
উৎসর্গ সকল কে
লিখার স্থান শ্যামলী, ঢাকা
সম্পৃক্ততা এক ধরনের বাউলপানা
কবিতার বিষয় বাংলাদেশ, রূপক
Review This Poem

কোন বা দেশের মায়া
কোন খানেকের চোখ
ঘাসের উপর ছলছল করে গেলো
মাটির কি আর সহ্য;
সহ্যতে সহ্যতে দুপুর বেলা
দক্ষিণা বাতাস কি আর কয়
নরম গরম লাগল রে মন পাগলা
আকাশ কি আর বয়!
আকাশের নয়তো শূণ্য মেঘের ঘরবাড়ি-
শূণ্যতে নয় আড়ি বুঝতো কি আর
নিজেই নিজেই মাটির বড়ায় হাড়ি;
হাড়ি ভাঙ্গা রাতে ঘুম কি আর আসতো-
জোছলা সলক জোনাকির গান, কি আর চায়
মায়ার মন কি আর পাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted