| কবিতা | আসক্ত |
| কবি | সরকার আলমগীর |
| সময় | ১৭ অক্টোবর’২৪ |
| উৎসর্গ | সকল কে |
| লিখার স্থান | শ্যামলী, ঢাকা |
| সম্পৃক্ততা | এক আবেগময় অনুভূতি |
| কবিতার বিষয় | বাংলাদেশ, রূপক |
এখন আমি রোজ সূর্য প্রেমে আসক্ত
ঝাঁঝাল পূর্ণিমায় থাকি এক পলকে অপেক্ষা;
খানিটা ভোরের শিশির ভেজা হই শান্ত;
তারপর দুপুর গড়ে বিষন্ন রঙধনু বৈকাল-
ধোয়াসায় উড়াই সোনালি খই ভাজা হাসি!
রক্ত গাঢ় লাল হয় দু’চোখ ! লজ্জাই ঢাকি না
চায়ের কাপ কিংবা দুই আঙ্গুলের ধোয়াই
হারিয়ে যাওয়া রূপালি চারেনা পায়সাটা
আর খুঁজি না কারণ সুয়া দুই টাকার মূল্যহীন প্রণয়,
অস্ত যাওয়া সূর্যটা-তবু মাখি প্রেমে আসক্ত।