কবিতা সুখের অসুখ(২)
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩, সন্ধ্যা ৭.২৮মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

সুখগুলোর আজ—–বেজায় অসুখ
কোথায় গেলো বলো —সারে,
ব্যথা নামক—–ওষুধ গুলো
খেতে হয় যে বারে —বারে।

সুখের আশায়—–বের হয়েছি
সুখ যে নাহি দেখা —দিলো,
উল্টো আরো —–যত্ন করে
দুঃখ আপন করে— নিলো।

সুখের নাকি—–রোগ বেঁধেছে
আমায় দেখে বড্ড —পরে,
তাই তো এখন—–আমার ভয়ে
থাকে বদ্ধ জায়গা—ঘরে।

জীবন নামের—–হয়না যাপন
সুখের পেছন থাকি—পড়ে,
মনের ভাষা—–বুঝতে নারি
দুখের পাহাড় উঠে—গড়ে।

সুখের অসুখ—–সারতে তাই তো
ছুটছি সাহস নিয়ে—পথে,
সুখের দেখা—–পাই যে কভু
জীবন যুদ্ধ জয়ো—রথে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted