কবিতা শ্রাবণমুখর সন্ধ্যা
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩,সন্ধ্যা ৭.৪৯মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী

শ্রাবণ মাসে বারিধারা--অবিরাম যে ঝরে
পুকুর গুলো তখন যেনো-কানায় কানায় ভরে,
ফুলের গন্ধে মৌ গুণ গুণ --সন্ধ্যা নামার সাথে
প্রিয়তমের কথা ভেবে'ই--প্রিয়া মালা গাঁথে।

ঝিঁঝিঁ পোকার নিভো আলো-দূর করে দেয় কালো
মনের ঘরে দেখলে তবে---ভীষণ লাগে ভালো,
বাড়ির ঝোপে শিয়াল ডাকে---হুক্কা হুয়া স্বরে
খোকা খুকু ভয়ে থাকে---মাথা নিচু করে।

শ্রাবণ সাঁঝে মনের মাঝে ---কতো কিছু বাজে
গৃহবধূ প্রদীপ নিয়ে ---ব্যস্ত থাকে কাজে,
শ্রাবণের ওই সন্ধ্যা যেনো---সাজে ফুলে ফুলে
কদম কেয়া ফুল ফুটে--বাতাস দেয় দুলে।

গৃহবধূ শঙ্খ বাজায়---তুলসীতলায় বসে
আসছে বহু দূরের থেকে-আজানের সুর ভেসে,
মিলেমিশে একাকার যে -আজান শঙ্খের ধ্বনি
আমাদের এই দেশটা যেনো-সু-সম্প্রীতির খনি।

আষাঢ়ের ওই শ্রাবণধারা--যখন ধরায় ঝরে
হারানো সব স্মৃতিগুলো--আবার মনে পড়ে,
মনটা আমার ছুটে বেড়ায়-ফুল পাখিদের সাথে
অতীত স্মৃতি হৃদে জাগে-শ্রাবণের সেই রাতে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments