কবিতা শপথ
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

কেমন করে ভুলবো তাঁদের
রক্ত দিয়ে গড়া—যাঁদের,
কতো জীবন বলি হলো
সোনার বাংলা গড়তে—বলো।
➖>
মায়ের বুকটা খালি করে
নাহি ফিরলো সন্তান—ঘরে,
বাংলা মায়ের দামাল ছেলে
জীবন দিলো হেসে—খেলে।
➖>
দেশের প্রতি ভালোবাসা
মনে জাগায় শত—আশা,
যাঁদের রক্তে পেয়েছি দেশ
ভক্তি শ্রদ্ধা হবেনা —শেষ।
➖>
আজকে আবার নতুন করে
বিদ্রোহের সুর বাজে—ঘরে,
বঙ্গবন্ধুর অমর বাণী
নতুন করে বাজবে—জানি।
➖>
স্বাধীনতার এইনা মাসে
বিজয় কেতন আকাশ—ভাসে,
নয়টি মাসের যুদ্ধ শেষে
মুক্তি হলো অব—শেষে।
➖>
একাত্তরের শিক্ষা নিয়ে
চলতে হবে সামনে—গিয়ে,
দেশটা নিয়ে খেলছে যাঁরা
দেশপ্রেমিক যে নয়তো—তারা।
➖>
আজকে সবাই শপথ নিলাম
দেশটা গড়ার কথা—দিলাম,
দেশদ্রোহীদের করবো যে নাশ
রইবো নাতো কারো আর—দাস।
➖>
বাংলা আবার উঠবে জেগে
শত্রু যারা যাবে—ভেগে,
নতুন রবির নব আলোয়
সাজবে জীবন অতি—ভালোয়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted