| কবিতা | নারী তুমি কোথায় স্বাধীন? |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | সমসাময়িক |
নারী তুমি কোথায় স্বাধীন
আমায় একটু বলো?
বাবার বাড়ির মেয়ে তুমি
শ্বশুর বাড়ির ঝি।
➖>
রোজই তোমার স্বপ্ন ভাঙে,
স্বামী সন্তান ঘিরে।
তোমার স্বপ্ন কোথায় হারালো?
সবার পেছনে দৌঁড়ে।
➖>
সমাজ তোমায় করেছে অধীন,
স্বাধীন শব্দটি তোমার গুমরে কাঁদে।
অশ্রু তোমার নীরবে ঝরে,
কোথাও তোমায় খুঁজে না পেয়ে।
➖>
বাবা তোমায় ভালোবাসে,
স্বামী ও সন্তান তাই করে।
ভেতর তোমার দীর্ঘশ্বাসে,
তোমাকে না বোঝার ছলে।
➖>
বাবার পরিচয়ে জম্ম তোমার,
মৃত্যু স্বামীর পরিচয়ে।
তোমার পরিচয় কোথায় বলো?
যাদের বড়ো করে চলেছো,
রক্ত পানি করে।
➖>
ভালোবাসা দাও ভালোবাসা পাও,
দেনা পাওয়ার হিসাবে;
জীবন যেনো এভাবেই চলে।
➖>
যখন তুমি উঠে দাঁড়াও,
সব গ্লানি পেছনে ফেলে।
বাবা-ভাই স্বামী-সন্তান
উচ্চ স্বরে বলে,
নারী তুমি চলো আমাদের ধরে।
➖>
স্বাধীনতা স্বাধীনতা,
কেনো তোমার স্বাধীনতা চাই!
তুমি তো আছো,
আমাদের অধীনে তাই।।