| কবিতা | নারীর প্রতি সম্মান |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | সমসাময়িক |
নারী তুমি উঠে দাঁড়াও
একটু সাহস—করে,
তোমার নতি সমাজ মাঝে
আঁধার আনে—ঘরে।
➖>
নারীশক্তি করে ভক্তি
এইনা ভুবন—মাঝে,
দুর্বল নারীর তিক্ত জীবন
সকাল সন্ধ্যা—কাজে।
➖>
নারী -পুরুষ মিলেমিশে
সমাজ গড়ে—তুলে,
ধরা মাঝে নারীর কর্ম
কেউ নাহি যে—ভুলে।
➖>
নারী জাতি জ্বালায় বাতি
দূর করে সব—কালো,
নারী হলো মায়ের জাতি
ঘর করে যে—আলো।
➖>
নারীর প্রতি সম্মান দেখাও
হও যে মানুষ—ভবে,
নারী গর্ভে জীবন মোদের
স্মরণ রাখি—সবে।।