| কবিতা | তেপান্তরের মাঠ |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | প্রকৃতি |
তেপান্তরের মাঠ পেরিয়ে
যাবো বহু---দূর,
মন হারাবে রাখালিয়ার
ওইনা বাঁশির---সুর।
নদীর স্রোতে পাল উড়িয়ে
ছুটবে মাঝি---ভাই
জারি সারি ভাটিয়ালির
এমন দেশ আর---নাই।
সবুজ ঘেরা আইল ধরে
ছুটব ফসল---মাঠ,
ঝিরিঝিরি ঠান্ডা হাওয়ায়
বসব নদীর---ঘাট।
তেপান্তরের মাঠ পেরিয়ে
বন্ধু আমার---ঘর,
মনের টানে প্রীতির গানে
হৃদয় ভরা---ভর।
বনের পাখি বৃক্ষলতা
শোনাবে যে---গান,
বন্ধুর বাড়ির আপ্যায়নে
জুড়াবে মন---প্রাণ।।