কবিতা জ্ঞানের সীমা
কবি সামিয়া আক্তার
সময় জানুয়ারি ২০২৩, বিকেল ৪.৪১মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় জীবনমুখী

বাংলা পড়ে রবিঠাকুর
ইংরেজি শিখে শেক্সপিয়ার
গণিত কষে হিসাব নিকাশ
ধর্ম পড়ে ধার্মিক হবে,
নিজকে করবে ঈমানদার।
বাংলা ইংরেজি গণিত ধর্ম
ইহকালের সমাচার।

উদ্ভাবনী মনটা পড়ে
রসায়ন পদার্থ ও জীববিজ্ঞান।
ব্যবসায় বুঝে গড়বে জীবন
লাভ লোকসানের পাল্লাতে,
হিসাববিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফিন্যান্স
ও ব্যাংকিং এর খাতটাতে।

জ্ঞানের সীমা বাড়ার তরে
ভবিষ্যৎ বিসিএস ক্যাডার,
তবে জেনো বেশি করে
ভূগোল ইতিহাস পৌরনীতির চর্চা তার।

শেখার পাল্লা হচ্ছে ভারি
বোঝার পাল্লা কম,
তাই তো এখন পড়তে বসলে
বেরিয়ে যায় যে দম।

শিশু কিশোর তরুণ যুবক
শিখছে নিত্য কত কী,
জীবনমুখী দীক্ষা নিতে
ভুলছি আজি নৈতিক শিক্ষা।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments