কবিতা একি দেশের হাল
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

দেশটা আজি যাচ্ছে কোথায় বলতে পারো —ভাই?
জীবন কেন জিম্মি বলো বাঁচার উপায় —–নাই।
বাজার দরে আগুন— জ্বলে
উন্নয়ন আজ কথা—বলে
হুমকির মুখে চলছে মানুষ দেশটা অচল —তাই
দেশটা আজি যাচ্ছে কোথায় বলতে পারো —ভাই?
➖>
চোরের পাল্লা হচ্ছে ভারী দেশটা বেচে ___খায়,
সাধুর বেশে নেতা আজি হনহনিয়ে___ যায়।
সিন্ডিকেটের অতি-মারি
জবাব কে-বা দিবে___তারি
পরাধীনে দেশে এখন শোষণ দেখতে ___পাই
দেশটা আজি যাচ্ছে কোথায় বলতে পারো ___ভাই?
➖>
বিদ্যুৎখাতে পুকুর চুরি দালাল পূর্ণ___ তাই,
অর্থনীতির ক্ষতি করে সাধুর বেশে___ ঠাঁই।
দেশটা চলছে কষ্টে___ভারি
জবাব নিতে নাইবা___পারি
দেশের মানুষ জাগলে কভু বলবে কোথায়___যাই
দেশটা আজি যাচ্ছে কোথায় বলতে পারো___ভাই?

guest
0 Comments
Newest
Oldest Most Voted