কবিতা তুমি ডাকছো আমার নামধরে
কবি চৌধুরী সাজিদ সাইফুল্লাহ
সময় ২২.০৭.২০২২
উৎসর্গ সুমাইয়া আক্তার দিয়া
লিখার স্থান আগ্রাবাদ, চট্টগ্রাম
Review This Poem

বাতাশের দলেরা
লুকোচুরি খেলে বেড়াচ্ছে
জানালার গ্রিলে,
মিটমিটি পায়ে দৌড়ে বেড়াচ্ছে
ব্যালকনিতে শুকোতে দেয়া
মায়ের শাড়ির আচলে,
বারবার আমি উঠে পড়ি চোখ মেলে
ভীষণ জ্বরে মাথা ফুলেছে
ঘুমেরা ও
তোমার মুখাবয়বে পালিয়েছে!
বাতাশে মায়ের শাড়ি উড়ে
আমার কানে ভাসে পরিচিতি সুরে
পরম আদরে
তুমি ডাকছো আমার নামধরে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted