| কবিতা | যে শহরে তুমি নেই |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | 09 সেপ্টেম্বর 2023 |
| লিখার স্থান | ঢাকা বাংলাদেশ |
| কবিতার বিষয় | বিরহ |
জীবনটা শুন্য মনে হয়
ফাঁকা লাগে এ শহর
কি করে কাটাই এ বিষম সময়
অনুভবে থাকো যে তুমি প্রতিটি প্রহর।
আমি ও চলে যাবো সেই শহর ছেড়ে
দুরে অন্য কোন শহরে
যে শহরে তুমি নেই,
ভুলে যেতে সব প্রিয় মুখ
করব মিতালী প্রকৃতির সাথে।