| কবিতা | যদি মন পূড়ে পুড়ুক |
| কবি | মোহাম্মদ রুহুল আমিন |
| সময় | 13 এপ্রিল 2023 |
| উৎসর্গ | অপরাজিতাকে |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
তোমাকে দেখা যদি হয় বারণ
যদি হয় তোমাকে নিয়ে লেখা তোমার মন খারাপের কারণ
তবে জেনে রেখো যাব দূরে বহুদূরে
কখনো যেন না হয় দেখা এ জনমেরও পরে।
তোমাকে না পেয়ে যদি মন পূড়ে, পুড়ুক
যদি ইচ্ছেরা ডানা ভেঙ্গে পড়ে, পড়ুক
যদি স্বপ্নেরা আর না দেয় দেখা
তবে থেমে যাক , এ জীবন,
হোক একটি কবির মরণ।