কবিতা দেবী অপরাজিতা
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় 10 মার্চ 2023
উৎসর্গ অপরাজিতাকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় প্রেম
Review This Poem

অপরাজিতা তুমিতো সৌন্দর্যের দেবী আফ্রোদিতি
তোমাকে স্মরি সকাল দুপুর সন্ধ্যে বেলা
প্রতিদিন তোমার পদতলে শ্রদ্ধার্ঘ্য
যদি কখনো সুপ্রসন্ন হয়ে মুখ তুলে তাকাও আমার দিকে।

তোমার নিরবতায় বলে দেয়
হাজারো ভক্তের মধ্যে আমার লেখার অর্ঘ্য তোমার মন স্পর্শ করে না
তবু আমি প্রার্থনায় ও কামনায় রাখি তোমাকে
যদি কখনো মুখ তুলে তাকাও
কখনো যদি আমাকে তোমার করে নাও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted