কবিতা তবুও ভালবেসে মরি
কবি মোহাম্মদ রুহুল আমিন
সময় 23-03-2023
উৎসর্গ অপরাজিতাকে
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় বিরহ
Review This Poem

যে পরী আমাকে চায় না
আমি তার পথ চেয়ে থাকি
যে গান আমার জন্য নয়
সেই গান শুনি নিরবধি।
যে আকাশ আমার নয়
তার অধিকার নিয়ে লড়াই করি
যে জমি অন্যের নামে
আমি তাতেই স্বপ্নবুনি।
যে কোন দিন আমার হবে না
আমি তার জন্য কেঁদে মরি
যে মন আমার হবে না
তবুও আমি তাকেই ভালবেসে মরি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted