কবিতা তোমাকে কাছে পেতে
কবি রোমেল আজিজ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

পূর্ণিমার আলোকিত সমুদ্র দেখতে
তোমাকে কাছে পেতে চাই নি কখনো,
চেয়েছি নির্জন অন্ধকার রাতে
শ্বাপদ ভরা পথে, হাত ধরে একসাথে চলতে।
.
পদ্ম ফোঁটা ঝিলের জলে এক সংগে নৌকায় ভাসতে
তোমাকে কাছে পেতে চাই নি কখনো,
চেয়েছি প্রদীপ নেভা ঝড়ের সন্ধ্যায় এক সাথে
টিনের ফুটো দিয়ে গড়িয়ে পড়া জল থামাতে।
.
তোমাকে আমি কাছে পেতে চাইনি কখনো
আমার হতাশায় ডোবা অস্থির সেই দিন গুলোতে ;
কিভাবে চেয়েছি বুঝতে তুমিও –
গোধূলির আলোয় বাড়ি ফেরা
শ্রান্ত রাখালের চোখের ভাষা
যদি পড়তে তুমি পারতে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted