| কবিতা | মাষ্ক পরা ঐ মেয়ে |
| কবি | মোঃ রাশিদুল ইসলাম |
| সময় | ২৩/১০/২০২৩ |
| উৎসর্গ | মিস.ফাহিমা |
| লিখার স্থান | বরিশাল |
| সম্পৃক্ততা | প্রথম দেখাতে ভাল লাগা |
| কবিতার বিষয় | প্রেম |
মাস্ক পড়া ঐ মেয়েটিকে,
এতো লাগে কেন ভালো
তার দুচোখে মায়া পুরীর ছায়া আছে,
দূর পাতালের স্বপ্ন আছে,
আছে তারার আলো ।
তার হৃদয়ে আছে
গভীর ভালোবাসা,
একটুখানি পেলে আমি
বাধতাম সুখের বাসা ।
তাকে আদর সোহাগ দিয়ে আমি
পাড়িয়ে দিতাম ঘুম,
তার মিষ্টি ঠোঁটের উপরেতে
খেতাম বহু চুম ।
তার কোন থাকলে জ্বালা
রইত না আর মনে,
আমার ভালোবাসার ছোঁয়া পেলে
বুঝত ক্ষনে ক্ষনে ।
আড়াল হতে দিতাম না আর
লাগিয়ে রাখতাম গায় ,
মিষ্টি মধুর কথা হত
বসে নিরালায় ।