বাংলা কবিতা, ঋণ কবিতা, কবি রমিজ বাবু | কবিতা অঞ্চল
কবিতা ঋণ
কবি রমিজ বাবু
সময় ৩ আগস্ট, ২০১৯
লিখার স্থান চট্টগ্রাম
Review This Poem

এভাবেই ক্রমাগত হারিয়ে যাওয়া
সময়ের নিয়ম বেয়ে
সমূহ জীবনের পৃষ্ঠায় পিঁপড়ার
আসা যাওয়া
খালি পড়ে থাকেনা অসহ্য দাগটানা
কিছু গড়তে গিয়ে অনেকটুকু ভেঙ্গে ফেলা
আত্মার কাছে বেড়ে যায় ঋণ
নয়তো জীবনের কাছে
আমাদের ঘুমে পাওয়া শহরে
অযথাই নেমে আসে রাত।
রাতের শহর শাপদ সঙ্কুল
আর থেকে থেকে ভেসে ওঠে জন্ম আর্তনাদ
অসাড় অনুভূতি হাত ধরে
তবু টেনে নিয়ে যায়
বিহ্বল ভোরের কাছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted