| কবিতা | অলৌকিক ঘোড়া |
| কবি | রাহাদ এইচ. শিশির |
| কবিতার বিষয় | স্বাধীনতা |
এসব শালীনতায় বিকশিত নগর
কেবল মাত্র প্রণয়ের আস্তাবলের ঘোড়া
যখনই বের হয়, জকি বলে—
দৌড়া , দৌড়া , দৌড়া
এসব নিঃসঙ্গতা , এমন নিঃস্ব হওয়া
দক্ষিণে প্রণয়
পশ্চিমে ঈশ্বরের ঘর
জীবনের যুদ্ধে মানুষও অলৌকিক ঘোড়া
দিনের শুরুতেই পাকস্থলী বলে—
দৌড়া , দৌড়া , দৌড়া