দুইটা চড়ুই এখন আমার বারান্দায় অ্যালোভেরা প্লান্টের টবে এসে বসেছে।
আমি জানি।
বেসিনে পড়ে থাকা ক্যারামেল ব্রেডের উপর
আমি জানি লাল পিঁপড়াগুলো এখন লাইন ধরেছে।
আগামী সপ্তাহে আমার কয়টা ইন্টারভিউ
আমার কোন বন্ধুর অপারেশন
আমার ইন্টারনেট বিলের লাস্ট ডেইট কবে
আমি জানি। সম্পূর্ণ

তোমরা প্রেমিকের দেয়া উপহারগুলো কি করো?
যখন তোমরা তাঁকে ছেড়ে চলে আসো?
স্নিগ্ধ-লাল গোলাপের শুকিয়ে যাওয়া পাপড়িগুলো..
ফেলে দাও?সম্পূর্ণ

এখন আর রাত জাগা ব্যস্ততা নেই
প্রতীক্ষা নেই, আলোড়ন নেই, অধিকার নেই
কোলাহলে নিরবতা খোঁজার প্রয়োজন নেই
‘কেমন আছো?’ জিজ্ঞাস করার তাড়না নেই
ভালোবাসা শুধু বাকি আছে আজও
আমি আছি আর মায়া! সম্পূর্ণ

আমাকে রেখে দিও সযত্নে
একটা পুরানো কাঁচের কৌটায় ভরে
তোমাদের শক্ত লোহার ট্রামের এক কোণে
তোমার প্রিয় বিনুনি গাঁথার লাল ফিতা মুড়িয়ে
আমাকে রেখে দিও সযত্নে..সম্পূর্ণ