কবিতা কৌটা ও প্রেম
কবি নিয়াজ মাহমুদ
কবিতার বিষয় প্রেম
4/5 - (1 vote)

আমাকে রেখে দিও সযত্নে
একটা পুরানো কাঁচের কৌটায় ভরে
তোমাদের শক্ত লোহার ট্রামের এক কোণে
তোমার প্রিয় বিনুনি গাঁথার লাল ফিতা মুড়িয়ে
আমাকে রেখে দিও সযত্নে..
ভীষণ রাতে একা ঘরে যখন মনে হবো
নিঃশব্দে কৌটা খুলে আমায় ডাকবে তুমি
আমি শ্বাসরোধ থেকে বেরিয়ে আসবো
তোমার জমানো সব কথায় সংক্ষেপে মাথা নাড়াবো
আমার জমানো সব ভালোবাসা তোমাকে দিয়ে
আবার নিরুদ্দেশ হবো শ্বাসরোধে
আমাকে রেখে দিও সযত্নে
আমি তোমার কৌটা খোলার অপেক্ষায় থাকবো..
আজীবন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted