কবিতা অবসন্নতা
কবি নিয়াজ মাহমুদ
সময় জুন,২০২০, রাত
লিখার স্থান উত্তরা, ঢাকা
সম্পৃক্ততা বিষন্নতা
কবিতার বিষয় অন্যান্য

প্রচন্ড বিক্ষিপ্ত মেঘে বিষন্ন আকাশ,
বিষন্ন প্রকৃতির আয়োজন, ফুলের রঙে বিষন্নতা!
মগডালে জোড়া শালিকের চোখে-মুখে বিষন্ন ভাব;
নিঃসঙ্গ নীলগলা বসন্ত বউড়ি,
বিষন্নতা বয়ে চলে এক বসন্ত থেকে আরেক বসন্ত!
দুহাত ভরে বিষন্নতা ঢেলে দিয়ে
উধাও হয়ে যায় পৃথিবীর বিষন্ন শিল্পী !

guest
0 Comments
Newest
Oldest Most Voted